• Islamic Calendar Widgets by Alhabib
  • সকল বিষয় এখানে

  • সূচীপত্র পেতে নিচের ড্রপডাউন বক্সে ক্লিক করুন

  • ক্যাটাগরী

  • আর্কাইভ

  • শীর্ষ পোস্ট ও পাতাগুলো

  • ওয়েব লাইব্রেরী

  • তানযীল: অনলাইন কুরআন

    http://tanzil.net

    তিলাওয়াত, বাংলা অনুবাদ

গরমে কী খাবেন

আসসলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সুস্থ আছেন। সুস্থতা আল্লাহ তায়ালার একটি বড় নেয়ামত। এই এই নেয়ামতকে ধরে রাখার চেষ্টা করা উচিৎ। আসুন, আজকের এই পোস্টে গরমের এই দিনগুলোতে সুস্থ থাকার কয়েকটি নিয়ম জেনে নেই ডা: আখতারুন নাহার এর লিখুনি থেকে।

প্রচণ্ড তাপে মানুষের শক্তির অপচয় হয় অনেক। এ সময় প্রচুর ঘামের কারণে একটু ক্লান্তি, একটু অলসতা মানুষকে কাবু করে দেয়। এ জন্য প্রকৃতি যখন অগ্নি ঝরায়, তখন উচিত এমন খাবার গ্রহণ করা, যা আমাদের শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখে। বিস্তারিত পড়ুন

আপনি কিভাবে শয়তান থেকে বাঁচবেন-২

ডাউনলোড (পিডিএফ-২৮০কেবি)

আপনি কিভাবে শয়তান থেকে বাঁচবেন-২

১৩)    কুরআন তেলাওয়াত করা। বিশেষ করে সূরা বাক্বারা পাঠ করা।

১৪)    ঘুমানোর আগে আয়াতুল কুরসী (সূরা বাক্বারার ২৫৫ নং আয়াত) পাঠ করা।

১৫)    বেশী ক্রোধান্বিত হলে ওযু করে নিবে। কেননা তা একটি শয়তানী প্রবণতা। শয়তান আগুন থকে সৃষ্টি হয়েছে। আর পানি আগুনকে নিভিয়ে দেয়।

১৬)    অধিকহারে ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করা। ‘লাহওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ্’ বেশী বেশী পাঠ করা। আরও পড়ুন

আপনি কিভাবে শয়তান থেকে বাঁচবেন-১

ডাউনলোড (পিডিএফ-৩৫২কেবি)

আপনি কিভাবে শয়তান থেকে বাঁচবেন-১

লেখক: শাইখ আব্দুল্লাহ আল কাফী

সম্পাদক: শাইখ আব্দুল্লাহিল হাদী

আল্ হামদু লিল্লাহ্ ওয়াছ্ ছালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিল্লাহ্।

সম্মানিত পাঠক-পাঠিকা! আল্লাহ আপনাকে এবং আমাকে শয়তান থেকে রক্ষা করুন। শয়তান মানুষের প্রথম এবং শেষ শত্রু প্রকাশ্য শত্রু। তার কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ মাত্রেই প্রচেষ্টা চালায়। কিন্তু অস্ত্র যদি ধারালো না হয় বা সঠিকভাবে নিক্ষিপ্ত না হয় তবে শত্রু লক্ষ্যভ্রষ্ট হবে। তাই শয়তান নামক শত্রু থেকে বাঁচার জন্য মহান ক্ষমতাধর আল্লাহ্ তা‘আলার এলাহী অস্ত্রই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। আরও পড়ুন

ডাউনলোড করুন: হারাম ও কবীরা গুনাহ (১ম, ২য় ও ৩য় খণ্ড)


ডাউনলোড করুন: হারাম ও কবীরা গুনাহ (১ম, ২য় ও ৩য় খণ্ড)

গ্রন্থনায়: শাইখ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ। লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব।

প্রকাশনায়: বাদশাহ  খালিদ সেনানিবাস, প্রবাসী ধর্মীয় নির্দেশনা কেন্দ্র, হাফর আল বাতেন, সৌদী আরব।

নিম্নে বইগুলোর পিডিএফ ভার্সন প্রদান করা হল:

১) হারাম ও কবীরা গুনাহ প্রথম খণ্ড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (১.৫৩ এমবি, পৃষ্ঠা সংখ্যা: ২৪০) বিস্তারিত

পিতা-মাতার সাথে সদ্ব্যবহার

পিতা-মাতার সাথে সদ্ব্যবহার

ডাউনলোড (পিডিএফ)

“তোমরা আল্লাহর ইবাদত কর এবং তার সাথে কাউকে শরীক কর না আর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার কর।” (সূরা নিসাঃ ৩৬)।

দীর্ঘ দিন সীমাহীন কষ্ট ও অবর্ণনীয় যাতনা সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন। মায়ের পেটে সন্তান যতই বৃদ্ধি পেতে থাকে তার কষ্টের মাত্রা ততই বাড়তে থাকে। মৃত্যু যন্ত্রনা পার হয়ে যখন সন্তান ভূমিষ্ট হয় তখন এ নবজাতককে ঘিরে মায়ের সব প্রত্যশা এবং স্বপ্ন ঘুরপাক খেতে থাকে। এই নবজাতকের ভিতর সে দেখতে পায় জীবনের সব রূপ এবং সৌন্দর্য। যার ফলে দুনিয়ার প্রতি তার আগ্রহ এবং সম্পর্ক আরো গভীরতর হয়। পরম আদর-যত্নে সে শিশুর প্রতিপালনে ব্যাস্ত হয়ে পড়ে। নিজের শরীরের নির্যাস দিয়ে তার খাবারের ব্যাবস্থা করে। নিজে কষ্ট করে তাকে সুখ দেয়। নিজে ক্ষুর্ধাত থেকে তাকে খাওয়ায়। নিজে নির্ঘূম রাত কাটায় সন্তানের ঘুমের জন্য। মা পরম আদর আর সবটুকু ভালোবাসা দিয়ে সন্তানকে ঘিরে রাখে সর্বক্ষণ। সন্তান কোথাও গেলে আল্লাহর নিকট দুআ করে যেন তার সন্তান নিরাপদে ঘরে ফিরে আসে। সন্তানও যে কোন বিপদে ছুটে আসে মায়ের কোলে। পরম নির্ভরতায় ভরে থাকে তার বুক। যত বিপদই আসুক না কেন মা যদি বুকের সাথে চেপে ধরে কিংবা স্নেহ মাখা দৃষ্টিতে একবার তাকায় তাহলে সব কষ্ট যেন নিমিষেই উধাও হয়ে যায়। এই হল মা।
 আর পিতা? আরও পড়ুন

ইসলামী বই ডাউনলোড: একজন মাজার ভক্তের জবানবন্দী

একজন মাজার ভক্তের জবানবন্দী

শয়তান যেহেতু মানুষের শত্রু যে যুগে যুগে মানুষকে এমনভাবে প্রতারিত করেছে যেন মানুষ কোনক্রমেই শিরক ও বিদ’আত মুক্ত ইবাদত করতে না পারে।এজন্য শয়তান বিভিন্ন পন্থায় ভাল কাজের মধ্যে শিরক ও বিদ’আত যুক্ত করে দিয়ে আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় করে তুলেছে।যেমন, কবর যিয়ারত করা সুন্নত, কিন্তু কবরবাসীর কাছে কিছু চাওয়া বা সাহায্য প্রার্থনা করা শিরক। প্রফেসর আব্দুল মু’নেম আল-জাদভীর (এতেরাফাত কুনতু কুবুরিয়ান) ‘মাযারভক্তের জবানবন্দী’ নামক পুস্তিকাটিতে তিনি খুব সহজ ভাষায় সামজিক ও ধর্মীয় কতিপয় কুসংস্কারের আলোচনা করেছেন। বিস্তারিত

সংগ্রহ করুন সহীহ মুসলিম ৮ম এবং সর্ব শেষ খণ্ড

সংগ্রহ করুন মুসলিম ৮ম এবং সর্ব শেষ খণ্ড। পৃষ্ঠা সংখ্যা ৬০৬। media fire থেকে বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সহীহ মুসলিমের অবশিষ্ট ৭ খণ্ড এবং বুখারী ১০ খণ্ড, তাফসীরে ইবনে কাসীর ১৮ খণ্ড ও আরও বিভিন্ন ইসলামী মূল্যবান বই পুস্তক সংগ্রহ করতে এখানে ক্লিক করুন। বেশ কিছু মূল্যবান বই রয়েছে এখানে। জাযাকুমুল্লাহু খাইরান।

আল্লাহর দাসত্বেই রয়েছে বান্দার প্রকৃত মযার্দা

شرف العبد فى عبودية ربه

আল্লাহর দাসত্বেই রয়েছে বান্দার প্রকৃত মযার্দা

ডাউনলোড (পিডিএফ)

আল্ হামদুলিল্লাহ্ ওয়াস্ সালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ:

আমরা আল্লাহর বান্দা। এটি সবার জানা। কিন্তু বান্দা শব্দটির সম্পর্কে কি আমরা কখনো চিন্তা-ভাবনা করেছি, যে এই শব্দটির মর্মার্থ কি? এর দ্বারা কি বুঝায়? বান্দা ফারসী শব্দ যার আরবী হচ্ছে ‘আব্দ’ অর্থাৎ দাস। তাই আমরা সকলে ইবাদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা সকল। বান্দা বা দাসের কাজ হচ্ছে তার মালিকের দাসত্ব করা, গোলামী করা। মালিকের নিকট সেই দাসই সর্ব্বোৎকৃষ্ট, যে তার মালিকের সত্যিকারার্থে দাসত্ব করে, গোলামী করে। কিন্তু তাঁর অনেক বান্দা এমনও আছে যারা আল্লাহর দাসত্ব করে না, করতেও চায়না । দাসত্ব করা যে বান্দাদের কর্তব্য তা বিশ্বাস করে না। আরও পড়ুন

করুন কিংবা না করুন!!

বিসমিল্লাহির রাহ্‌মানির রাহীম।

করুন কিংবা না করুন!!

ডাউনলোড (পিডিএফ)

আমি এবং আপনি .. তিনি এবং সে .. অমুক এবং তমুক .. আমরা প্রত্যেকে এই জীবনে কিছু না কিছু করি …. হতে পারে আপনি এখন রুজি-রোজগারের তল্লাশে ব্যস্ত আছেন। কিংবা খাওয়ার টেবিলে রুচিসম্পন্ন খাদ্য ভক্ষণ করছেন। কিংবা নরম বিছানায় মধুর ঘুমে আচ্ছন্ন আছেন। কিংবা সুস্বাস্থের উদ্দেশ্যে ব্যায়াম করছেন। কিংবা সমুদ্র সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের মাধ্যমে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছেন। কিংবা কোন মসজিদে নামায আদায় করছেন। কিংবা কুরআনের কিছু অংশ পড়ছেন। কিংবা আল্লাহর যিক্‌র করছেন। এর বিপরীতও হতে পারে! আরও পড়ুন

জ্ঞানের কথা জ্ঞানীর কথা-৬

    লোকমান (রহ:) বলেন: মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে; তুমি তখন গর্ব কর নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে।

•    আব্দুল্লাহ ইবনুল মুকাফ্ফা বলেন: তুমি যদি করো উপকার কর তবে সাবধান! কখনো তা তার কাছে উল্লেখ কর না। আর কেউ যদি তোমার উপকার করে তবে সাবধান! কখনো তা ভুলো না।

•    তিনি আরও বলেন: যা কিছু শোন সেগুলো থেকে সব চেয়ে ভাল কথাগুলো লিখে রাখ। আর যা কিছু লেখ সেগুলো থেকে সব চেয়ে ভালোকথা গুলো সংরক্ষণ কর আর যা কিছু শোন সেগুলো থেকে চেয়ে ভাল কথাগুলো মানুষকে বল।

•    যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। আরও পড়ুন

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,685 other followers